back to top
বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
Single Page Top Banner

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের

ডেস্ক নিউজ:

আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহেই মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ায় সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

আমরা বাস্তবিকভাবে একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি যে আগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবে।

মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাওয়ার বিষয়ে তিনি বলেছেন, আমরা খুব আনন্দের সঙ্গে জানাতে চাই, দুইদেশ এই শ্রমবাজার এখনই খুলে দেওয়া একমত। আমরা প্রসেস ফলো করে যতদ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করতে চাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের মন্ত্রী মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমরা ঐকমত্য পোষণ করেছি যে এখানের সব সেক্টর আর সাব সেক্টরে বাংলাদেশের শ্রমিকেরা এখানে আসার সুযোগ পাবে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত