back to top
বুধবার, আগস্ট ৫, ২০২৬
Single Page Top Banner

ডায়মন্ড সিমেন্টের অর্থায়নে সান্নিধ্যের পরিবেশবান্ধব বুথ ও বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো:

সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন সান্নিধ্য-এর আয়োজনে এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেড-এর অর্থায়নে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার পাশে ‘পরিবেশবান্ধব বুথ ও বৃক্ষরোপণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্নিধ্যের সভাপতি দীপ্ত বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল জুনায়েদ, প্রধান উপদেষ্টা সান্নিধ্য ও পরিচালক ডায়মন্ড সিমেন্ট।বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর; ইকবাল হোসেন, ওসি (তদন্ত), কোতোয়ালি থানা এবং লায়ন এম. রমজান আলী রমু, ম্যানেজার, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।

এছাড়াও উপস্থিত ছিলেন সান্নিধ্যের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সোবহান রাহাত, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জাফর আজমী মো. সামি, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা।

কর্মসূচির অংশ হিসেবে একটি পরিবেশবান্ধব বুথ উদ্বোধন করা হয়, যেখানে ‘একটি প্লাস্টিক দিন, বিনিময়ে একটি গাছের চারা নিন’—এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে প্লাস্টিক বর্জ্য হ্রাস ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হয়। উপস্থিত অতিথিরা প্লাস্টিকের পরিবর্তে গাছের চারা বিতরণের এ উদ্যোগকে পরিবেশ সংরক্ষণে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার আহ্বান জানান।

পরে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সান্নিধ্যের স্বেচ্ছাসেবীরা কোতোয়ালি থানা প্রাঙ্গণের বাগানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং প্লাস্টিক দূষণ রোধে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সামাজিক সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক ও টেকসই কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত