back to top
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
Single Page Top Banner

যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-১৫ ধ্বংস করার দাবি করছে ইরান

অনলাইন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। বুধবার ((৪ মার্চ )দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট সফলভাবে যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে।
এর আগে গত সোমবার (২ মার্চ ) ইরানের খাদেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল। একই দিন সকালে ইরান-কুয়েত সীমান্ত সংলগ্ন আকাশসীমায় চমৎকার এক অভিযানের মাধ্যমে আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান নামিয়ে আনে ইরানের সশস্ত্র বাহিনী। পরবর্তীতে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাদের ভূখণ্ডে ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে।

 

একের পর এক মার্কিন যুদ্ধবিমান লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এরই মধ্যে ভূপাতিত হওয়া যুদ্ধবিমান এবং পাইলটদের ইজেকশন বা বিমান থেকে ছিটকে বের হয়ে আসার একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত