back to top
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Single Page Top Banner

সাতকানিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহাদাত সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মো. শফির ছেলে। তিনি সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, রোববার রাত ১১টার দিকে রাস্তার মাথা এলাকায় দোকানে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত শাহাদাতকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

সাতকানিয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত