বাকলিয়া থানার পুলিশের অভিযানে ডাকতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ( ৩ মে) দিবাগত রাতে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম প্রকাশ লতিফ (২৯), মো. তারেক (২২), নুরুল আফসার মানিক (২৪), মো. সুমন (৩০), মো. জাহিদ (২৬) ও এনামুল হক বাপ্পী (২৫)
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি প্লাস্টিকের বাটযুক্ত ছোরা, ১টি টিপ ছোরা, ১টি কাঠের বাটযুক্ত চাপাতি, ১টি লোহার রড, ১টি কাঠের বাটযুক্ত ছোরা উদ্ধার করা হয়। পরে তাদের আজ আদালতে সোপর্দ করা হয়।


