back to top
মঙ্গলবার, মে ৫, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রাম থেকে আত্মসাত হওয়া ৬০ লাখ টাকার কাপড়ের রোল উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

সিএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫৩টি কাপড়ের রোল সহ এক যুবক গ্রেপ্তার। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা এসময় আবুল বাসার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৪ মে) নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে কাপড়ের রোলগুলো গুলো উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের মো. জামির হোসেন। তিনি জানান, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টায় কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেডের আমদানিকৃত ১৬৩টি বিভিন্ন সাইজের কাপড়ের রোল চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুর নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথে কার্ভাডভ্যানটি হালিশহর থানাধীন আব্বাসপাড়া টোলরোডস্থ চিটাগাং ফিলিং স্টেশনে রাখা হয়। এরপর দিবগাত রাত ৩টায় কাভার্ডভ্যানটি গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা করলেও গাড়ির চালকসহ অন্যরা কাপড়ের রোলগুলো আত্মসাত করেন। এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানা এ ঘটনায় তদন্ত শুরু করে ডিবি পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ১নং হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৬টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। পরে চর জব্বর থানাধীন চর মজিদ ভুঁইয়ার হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬৭টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত আবুল বাসার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত