চট্টগ্রাম নগরীর ২ নং গেইট কসমোপলিটন এলাকায় কেএসআরএম ব্রান্ডের রড বোঝাই ট্রাক উল্টে এক পথচারী নিহত হয়েছে। এসময় নিয়ন্ত্রনহীন ট্রাকের ধাক্কায় অন্তত দুটি দোকার ক্ষতিগ্রস্থ হয়৷
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কসমোপলিটন এলাকায় রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঘটনার পর থেকে চালক ও সহকারী পলাতক৷ ট্রাকটিতে কেএসআরএম ব্রান্ডের রড ছিল৷ ধারণা করা হচ্ছে কোম্পানীর নিজস্ব পরিবহিন কিংবা কোন ডিলারের হয়ে ট্রাকটি রড পরিবহন করছিলেন৷
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ব্যক্তি নাম আবদুল মান্নান(৬১) তিনি নোয়াখালীর খোরশেদ আলমের সন্তান।
ট্রাকে থাকা রড তার শরীরে বিভিন্ন স্থানে ঢুকে যায়৷ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অন্তত দুটি দোকান বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে৷
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, রড গুলো কেএসআরএম কোম্পানীর৷ ঘটনার পর থেকে এখন পর্যন্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের লোক এসে নুন্যতম দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি৷ বাসিন্দাদের অভিযোগ, রড়ের মতন ঝুঁকিপূর্ণ মালামাল দিনের বেলায় পরিবহন নিষিদ্ধ থাকলেও বড় বড় রড কোম্পানী গুলো ট্রাফিক বিভাগকে ম্যানেজ করে দিবালোকে ঝুঁকিপূর্ণ ভাবে রড পরিবহন করে আসছে।
দুর্ঘটনাস্থলে ট্রাকটি ফেলে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরবর্তীতে পাঁচলাইশ থানা পুলিশ গিয়ে ট্রাকটি ঘটনাস্থল থেকে সরিয়ে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে গাড়িটি ঘটনাস্থলেই পড়ে ছিল৷ চালক ও সহকারীর কোন হদিস মেলেনি৷ আমরা গাড়ী থেকে রড় গুলো অপসারণ করে রেকারের সাহায্যে ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে জব্দ করি৷ নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ জানানো হয়নি৷ ট্রাকের নাম্বার প্লেটের সূত্রে ধরে বিআরটিএর সাথে যোগাযোগ করে মালিকের সন্ধান করা হচ্ছে৷


