back to top
শুক্রবার, মে ১৫, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নেতা কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ১৯ জন হলেন- যুবলীগ নেতা মো. মহিউদ্দিন প্রকাশ মহিউদ্দিন (৩৯), মো. সুমন (২৪), মো. ইমন (২৩), মো. মুর্তুজা মেহেদী প্রকাশ মেহেদী হাসান (২২), মো. বশর প্রকাশ হাসান (২৪), মো. সজিব (২৭), মো. মুসা (৪২), মো. সোহেল (২৮), মো. মনির (৩৭), রায়হান (২৯), ইলিয়াছ প্রকাশ মিলন (২৬), মো. জাহিদুল হক প্রকাশ সোহাগ (২৪), মো. শাহিন (২৭), মো. শরীফ (২০), মো. ছোটন প্রকাশ রাকিব মিয়া (২৮), আলামিন (২৪), মো. সাদ্দাম হোসেন (২৯), মো. রাসেল (২৫) ও মো. জয়নাল (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ মে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের জানাজা শেষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জন সাধারণের ক্ষতি করার লক্ষ্যে ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হয়ে হাতে লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে কোতোয়ালী থানাধীন জামিয়তুল ফালাহ মসজিদের সামনে পাকা রাস্তার ওপর সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করে।

তাৎক্ষণিক এসআই শরীফ উদ্দিন বিষয়টি অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বেলা সাড়ে ১১ টায় ঘটনাস্থল অর্থ্যাৎ সিএমপির কোতোয়ালী থানাধীন জামিয়তুল ফালাহ মসজিদের সামনে পাকা রাস্তার উপর অবস্থানকালে মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে ধাওয়া দিলে তারা কৌশলে অলি-গলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঐ সময় এসআই শরীফ উদ্দিন ঘটনাস্থল হতে আসামিদের ফেলে যাওয়া ১৫টি বিভিন্ন সাইজের ইটের ভাঙা টুকরা, ৮টি বিভিন্ন সাইজের কাঠের লাঠি পেয়ে জব্দতালিকা মূলে জব্দ করেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে কোতোয়ালী থানার মামলায় (নম্বর-২৭, তারিখ ১৫ মে) আদালতে সোপর্দ করা হয়। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩/১৪ মূলে মামলাটি করা হয়।

প্রাথমিকভাবে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারাসহ এজাহার নামীয় পলাতক ও অজ্ঞাতনামা আসামিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত