back to top
শনিবার, জুন ৬, ২০২৬
Single Page Top Banner

পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস উদ্ধার

ডেস্ক নিউজ:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী জাহাজ হামজার সহায়হায় শুক্রবার দুপুর ১২টার দিকে বাসটি উদ্ধার করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বাসটি ডুবে যায়। ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে৯ দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এসবি পরিবহনের ঢাকাগামী বাসটি দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি। বাস থেকে সব যাত্রী নামানো হয়েছিল।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, আড়াই ঘণ্টার প্রচেষ্টায় পদ্মায় পড়ে যাওয়া বাসটিকে নদী থেকে তোলা হয়েছে। কোনো যাত্রী বাসে ছিল না তাই হতাহতের ঘটনা ঘটেনি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত