back to top
শনিবার, জুন ৬, ২০২৬
Single Page Top Banner

মনজুর আলম ও সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো:

ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সভা ও মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনি সহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে পুলিশ বাদী হয়ে ফটিকছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করে।

মামলায় অজ্ঞাত আরও ৮০–৯০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) সকালে রোসাঙ্গিরি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আজিমনগর এলাকায় নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা ব্যক্তিরা মশাল ফেলে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে মো. জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
এসময় অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪টি বাঁশের তৈরি মশাল জব্দ করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত