back to top
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
Single Page Top Banner

বিএনপি’ই একমাত্র রাজনৈতিক দল, যার দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে: তারেক রহমান

ডেস্ক নিউজ:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে—কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে পারে এমন অভিজ্ঞতা সম্পন্ন কোনো দল নেই। আজ শনিবার বিকালে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, প্রিয় ভাই-বোনেরা মানুষ তার ওপর ভরসা করে— যার অভিজ্ঞতা আছে। মানুষ তার ওপরেই ভরসা করে— যার ওপরে ভরসা করা যেতে পারে। মানুষ তার ওপরেই ভরসা করে— যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এই সব গুণ একমাত্র বিএনপির ভেতরেই আছে।

তিনি বলেন, প্রিয় ভাই-বোনেরা কাজেই আসুন আজকে যদি আমাদেরকে দেশ গড়তে হয়, আজ যদি বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়—তাহলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকার কেড়ে নিয়ে যেতে না পারে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত