back to top
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
Single Page Top Banner

সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারীর ইন্তেকাল

চট্টগ্রাম ব্যুরো:

মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম শাহজাদা সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আওলাদে রসুল (দ.), গাউছুল আযম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (রহ.) প্রপৌত্র।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মাজার শরিফ জিয়ারত করার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গাউছে জমান সৈয়দ খায়রুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর পৌত্র এবং সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (রহ.)-এর চতুর্থ শাহজাদা। ঈদের জামাত আদায় করে জিয়ারতকালীন অবস্থায় উনার এই আকস্মিক মৃত্যুতে দরবারের আশেকান, মুরিদান এবং স্থানীয় ভক্তদের মাঝে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

তাঁর ইন্তেকালে মাইজভাণ্ডার দরবার শরিফের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দরবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে উনার রফে দারাজাত (মর্যাদা বৃদ্ধি) এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত