back to top
শুক্রবার, মে ২৯, ২০২৬
Single Page Top Banner

পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

চট্টগ্রাম ব্যুরো:

ঈদুল আজহার রাতেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২০ জনের অধিক আহত। আজ বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে আটটার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালের ওপর অবস্থিত ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় ‍তিন জন নিহত হয়েছেন এবং আহত অবস্থায় ২৫ থেকে ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম শনাক্ত করতে পারেন নি।

রাত পৌনে দশটায় ঘটনাস্থল থেকে কর্ণফুলী থানার উপ-পরিদর্শক পরিতোষ জানান, ঘটনাস্থল থেকে অন্তত আটজনকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় বা হতাহতের সংখ্যা নির্ণয় সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, কর্ণফুলীর মইজ্জারটেক থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া চারচাকা বাহী লেগুনার সাথে কক্সবাজার থেকে আসা চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। তিনি আরও জানান, ঈগল পরিহনের বাসটি ওভারটেক করে লেগুনাকে ধাক্কা দেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, দুর্ঘটনায় গুরুত্বর আহতের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে। সংঘর্ষের পর ঈগল পরিবহনের বাস চালক পালিয়ে গেছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত