যৌথ অভিযানে চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতা গ্রেপ্তার।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঈদগাহের নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ইমাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মাজাহার জানান, গ্রেপ্তার ইমাজ উদ্দিন জেম ফটিকছড়ি থানার একটি মামলার এজহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত আসামিকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


