back to top
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
Single Page Top Banner

পটিয়ার সোহেল হত্যা মামলার প্রধান আসামি কায়েস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় আলোচিত সোহেল (৩৬) হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ কায়েসকে (৪৫) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃত কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রবিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান।জানা যায়, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ২০২২ সালের ২২ এপ্রিল ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে মোহাম্মদ কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর কায়েস গ্রেপ্তার হলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন। তবে মামলার কার্যক্রম চলমান থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম আটক করেছে। মামলাটি যেহেতু পটিয়া থানার তাই আসামিকে সেখানে পাঠানো হবে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত