back to top
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামের দুটি আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বাধা কাটল। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী তাঁদের পক্ষে রায় এসেছে আপিল বিভাগে।

বিএনপির ওই দুই প্রার্থী হলেন চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএনপির ২ প্রার্থীকে নিয়ে আদেশ দেন। আদেশে বলা হয়েছে, চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে।

এরআগে আইনি জটিলতায় বিএনপি মনোনীত ওই দুই প্রার্থীর প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। পরে তাঁরা আপিল করলে আদালত প্রার্থিতা ফিরিয়ে দেন।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত