back to top
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
Single Page Top Banner

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ:

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য (ঢাকা-১৯) মুহাম্মদ সাইফুল ইসলাম (পলাতক)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) দুপুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্যরা হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, এ মামলার ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ৮ জন। গ্রেপ্তাররা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।
আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার রায় আজ
এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তৃতীয় রায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রায় ঘোষণা চলছে। রায় ঘোষণার প্রক্রিয়াটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত