১১ জানুয়ারি সকালে দাদার সাথে নাস্তা কিনতে গিয়েছিল ৯ বছর বয়সী শিশু হোজাইফা আফনান। হোজাইফারা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী লম্বাবিল এলাকার বাসিন্দা৷ হঠাৎ মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে সীমান্ত পাড়ি দিয়ে আসা একটি গুলি শিশু হোজাইফার মাথায় গুলিবিদ্ধ হয়৷
আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরিত করা হয়েছিল।
দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে হোজাইফা।


