back to top
রবিবার, জুলাই ২৬, ২০২৬
Single Page Top Banner

র‌্যাব-৭ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা সংলগ্ন এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে র‌্যাব-৭।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে খন্দকার পাড়া কালু মুন্সীর বাড়ির আব্দুল কাদেরের বসত বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়ায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার হওয়া আলামত বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত