back to top
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
Single Page Top Banner

সত্য ও ন্যায়ের পক্ষে জনগণ রায় দিয়েছেন: সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান।

নির্বাচনে বিজয়ী ঘোষণার পর
তিনি শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) তার প্রয়াত পিতা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমানের কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি বলেন, ‘এই বিজয় আমার ব্যক্তিগত কিছুই না– এটি জনগণের বিজয়। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন। বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমই আমার রাজনৈতিক পথচলার মূল প্রেরণা।’

বিএনপির সকল নেতাকর্মীসহ চট্টগ্রাম-১০ আসনের ভোটার ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সাঈদ আল নোমান বলেন, এই নির্বাচন ছিল বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত এক নির্বাচন। নির্বাচনে সুষ্ঠুভাবে শৃঙ্খলার সাথে ভোটাধিকার প্রয়োগ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভোটাররা। সেইসঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল দৃঢ়তার সাথে এই নির্বাচন সফল করতে ভূমিকা রেখেছেন।

জনগণের দেওয়া এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাবেন এবং  অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সেবা নিশ্চিত করণ প্রাধান্য পাবে বলেও জানান।

এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত