back to top
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
Single Page Top Banner

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডাক পেয়েছেন মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডাক পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বিশ্বস্ত এক সুত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, আজ বিকেলে শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মীর হেলালকে ফোন দেওয়া হয়েছে। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত