back to top
রবিবার, জুন ২১, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামে চাঁদার দাবিতে আবারও গুলি

চট্টগ্রাম ব্যুরো:

নগরীর চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকায় দিনে-দুপুরে ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) পাঁচ যুবকের একটি সশস্ত্র দল শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে। পরে মোবাইল ফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেয় তারা।

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার (গতকাল) চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে একদল সশস্ত্র ব্যক্তি।

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, পাঁচ যুবক চাঁদার দাবিতে সেখানে ঢুকছে এবং ভেতরে যাওয়ার আগেই একজনের হাতে থাকা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেছে অস্ত্রধারী পাঁচ যুবককে এখনো চিহ্নিত করা যায় তাদেরকে চিহ্নিত করতে এবং কাজ চলছে।

ঘটনার কিছুক্ষণ পর মোবাইল ফোনে ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে পরিচিত এক যুবদল নেতাকে হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীর ঘনিষ্ঠজনদের দাবি, ফোনে তাকে বলা হয়, ‘তোকে প্রথমে পায়ে গুলি করব, তোর কোন বাপ তোকে বাঁচায় দেখব।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত