back to top
রবিবার, মার্চ ৮, ২০২৬
Single Page Top Banner

অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি

ডেস্ক নিউজ:

সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বিএনপি বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ৭ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি।’ এ কারণেই বিএনপির সংসদীয় প্রতিনিধিদের এজন্যই দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ সময় তিনি বলেন, ‘এবারের সংসদ হবে জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদ।

কর্মশালায় বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সংসদের চীফ হুইপ ও হুইপরা অংশ নেন । কর্মশালার প্রথম পর্বে যোগ দেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার সংসদ সদস্যরা।

দুই ঘণ্টাব্যাপী চলা এই প্রশিক্ষণ কর্মশালায় সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রীসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হয়।

প্রশিক্ষণের বিকেলের পর্বে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেয়ার মধ্য দিয়ে শেষ হবে দুইদিন ব্যাপী বিএনপির প্রশিক্ষণ কর্মশালা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত