back to top
রবিবার, মার্চ ৮, ২০২৬
Single Page Top Banner

দেশী পণ্যকে ভারতীয় দাবি করে বিক্রি: রাজস্থান পাঞ্জাবিকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

দেশে তৈরি পাঞ্জাবিকে মেড ইন ইন্ডিয়া বলে বিক্রিসহ দামের অসঙ্গতি পাওয়ায় চট্টগ্রামের টেরিবাজারের রাজস্থান পাঞ্জাবি’কে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার (৭ মার্চ) দুপুরে ওই প্রতিষ্ঠানের মালিককে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানের সময় রাজস্থানে একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি-দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত