back to top
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Single Page Top Banner

কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস: সতর্ক করলেন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

এক কোটি টাকা চাওয়ার অডিও ফাঁসে প্রসিকিউটরদের সতর্ক করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠক শেষে এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, আমার দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর কিংবা অন্য কেউ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এসব ইস্যুতে জিরো টলারেন্স থাকবে।
এর আগে গতকাল সোমবার প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। যেখানে তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাসের কথা বলে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চান। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
একাধিক সাইবার বিশেষজ্ঞ বলেছেন, অডিওটি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। যেখানে ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী রেজওয়ান ইউসুফের কাছে এই টাকা দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ফজলে করিম চৌধুরী।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত