back to top
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
Single Page Top Banner

এন.মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ: দুই সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এন. মোহাম্মদ প্লাস্টিক কারখানায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভরত শ্রমিকরা উপস্থিত সাংবাদিক সহ পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের হামলায় আহত হয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯)।

এসময় সাংবাদিকদের মোবাইল ভাঙচুর করা হয়।
খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ ও বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছালেও কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ হয়ে পড়া সাংবাদিকদের ও ভেতরে থাকা শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করা হয়।

আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মূল ফটক তালাবদ্ধ করে শ্রমিকরা কারখানায় আন্দোলন করছেন। আহত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কি উদ্দেশ্যে এই হামলা করা হলো বুঝতে পারিনি। তবে এটি উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করছি। এ বিষয়ে জানতে চাইলেও মালিকপক্ষ বা শ্রমিকদের পক্ষ থেকে  কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অবরুদ্ধ হয়ে পড়া আহত দুই সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরে অবস্থান করছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত