back to top
রবিবার, মার্চ ১৫, ২০২৬
Single Page Top Banner

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। তিন মাস কারাভোগের পর আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে কাশিমপুর কারাগার-২ থেকে ছাড়া পান তিনি।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) আনিস আলমগীরকে আটক করে। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে আদালত তার পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলার অভিযোগ বলা হয়, তিনি ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার অজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এর মধ্যে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর। আর দুদকের মামলায় গত ১১ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ। এরপর শনিবার দুপুরে কারামুক্ত হলেন তিনি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত