back to top
সোমবার, মার্চ ১৬, ২০২৬
Single Page Top Banner

প্লাস্টিক ফ্যাক্টরির হেলপার হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় আকাশ দাশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. রাতুলকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার রাতুল পাহাড়তলী থানাধীন বাইন্নাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

শনিবার (১৪ মার্চ) বিকাল ৩টায় নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী পকেট গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে আকাশ দাশ (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আকাশ দাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা বাবুল দাশের ছেলে। তিনি বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আকাশ দাশ হত্যা মামলার আসামি মো.রাতুল ইপিজেড থানাধীন আকমল আলী পকেট গেট এলাকায় করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে ইপিজেড থানাধীন আকমল আলী পকেট গেট এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি মো. রাতুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত