back to top
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামে পুলিশের শীর্ষ দুই পদে রদবদল

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার পদে এই রদবদল করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মুনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশকে পদোন্নতি দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে পদোন্নতি দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত