back to top
বুধবার, মার্চ ১৮, ২০২৬
Single Page Top Banner

ঈদের ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ:

ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টায় তিনি সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছান।

প্রধানমন্ত্রী সচিবালয়ের এক নম্বর ভবনে তার দপ্তরে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার বৈঠক। এর আগে প্রধানমন্ত্রীর কয়েকটি সাক্ষাৎ অনুষ্ঠান রয়েছে।’

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। ইতিমধ্যে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত