বাংলাদেশ কারাতে ফেডারেশন এর অনুমোদনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশন রেফারি কমিশন এর আয়োজনে চট্টগ্রাম ও সিলেট বিভাগ এর কারাতে রেফারি, কোচ ও সিনিয়র এথলেটদের নিয়ে চট্টগ্রাম জোনাল কারাতে রেফারি সেমিনার ২৮ মার্চ শনিবার দিনব্যাপী চট্টগ্রামের পাঁচলাইশস্থ একটি নামকরা কারাতে স্কুলে অনুষ্ঠিত হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার এর শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সভাপতি ও সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি জনাব শাহজাদা আলম। বিকেএফ নির্বাহী কমিটি ও বিকেএফ রেফারি কমিশন এর সদস্য এ বি রনি এর সঞ্চালনায় সেমিনার পরিচালনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর রেফারি কমিশন এর সম্পাদক কাউসার আহমেদ ও রেফারি কমিশন এর সদস্য তীর্থ তালুকদার। সোতোকান স্টাইল এর উপর কাতা ইভেন্টের প্রাকটিক্যাল সেমিনার পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য এ রেফারী কমিশনের সদস্য এ বি রনি ও সিতোরিউ ষ্টাইলের উপর প্রাকটিক্যাল সেমিনার পরিচালনা করেন কুমিল্লা থেকে আগত কারাতে কোচ মুখলেছুর রহমান আবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কারাতে কোচ ও এশিয়ান কারাতে ফেডারেশন এর জাজ রতন তালুকদার, ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশন এর জাজ লতা পারভীন, এশিয়ান কারাতে ফেডারেশন এর জাজ মারিয়া চক্রবর্তী, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশন এর সম্পাদক হাজী মামুন সহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের সিনিয়র কারাতে সংগঠকরা উপস্থিত ছিলেন।


