back to top
বুধবার, এপ্রিল ১, ২০২৬
Single Page Top Banner

অনলাইন/অফলাইন মিলিয়ে স্কুলে ৬ দিন ক্লাস চালুর চিন্তা: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ:

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশের স্কুলগুলোতে সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনেও ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।
আজ (৩১ মার্চ) মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান। তিনি জানান, আসন্ন মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ের এই বিশেষ পরিস্থিতিতে এখন থেকে সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাসের বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে শিক্ষাব্যবস্থার বিদ্যমান কিছু কাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা সম্পন্ন করলেও শিক্ষা বোর্ডগুলো এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুনে আয়োজন করে। এই দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতি হিসেবে দেখছে মন্ত্রণালয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রমে এই গতিশীলতা ফিরিয়ে আনা ও জ্বালানি সাশ্রয়ই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত