back to top
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
Single Page Top Banner

সমাজে লিগ্যাল এইড প্রতিষ্ঠা পেলে নাগরিক অধিকারও প্রতিষ্ঠিত হবে: এস.এম আকাশ

চট্টগ্রাম ব্যুরো:

সরকার কর্তৃক নিয়োজিত আইনী সহায়তা দপ্তর তথা লিগ্যাল এইড যে হারে দেশের সর্বস্তরের মানুষের জন্য নিবেদিত ভাবে কাজ করছেন তাতে করে খুব শীঘ্রই দেশের অভ্যন্তরে নাগরিক অধিকার রক্ষায় সাধারণ জনগণ সচেতন হয়ে উঠবে একইসাথে সমাজের প্রতিটি স্তরে সকল ধরনের অন্যায় অপরাধ ও সৃষ্ট সমস্ত বিরোধ সৃষ্টির ক্ষেত্রে আইনী ভীতি তৈরি হবে পাশাপাশি গৌরবের সাথে নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠা হবে। সুতরাং সমাজের প্রতিটি স্তরে সঠিক অর্থে লিগ্যাল এইড প্রতিষ্ঠা পেলে তবে নাগরিক অধিকারও প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেন দেশের স্বনামধন্য জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এবং জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ক্যাপিটাল ভিউজ এর নির্বাহী সম্পাদক এস এম আবুল বরকত আকাশ।

‎শুক্রবার (৩রা এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ৪নং ওয়ার্ডের সিএন্ডবি টেকবাজারস্থ হাজী কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয়ের যৌথ আয়োজনে সরকারি আইনি সহায়তা “লিগ্যাল এইড” এর কার্যক্রম ও সেবা সমূহ নিয়ে জনসাধারণেকে উদ্বুদ্ধকরণ শীর্ষক মতবিনিময় সভায় মূল আলোচ্য বিষয়বস্তু নিয়ে বিশেষ আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ কামরুল হাসান ফাহিমের সঞ্চালনায় আয়োজিত উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের যুগ্ম জেলা জজ রূপন কুমার দাশ। মুখ্য আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলার চিফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ সুব্রত দাশ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
এছাড়াও আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ইলিয়াস চৌধুরী। মোঃ মোশারফ হোসাইন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া,জিন্নাহ শুক্কুর,মোঃ সোলায়মান,তপন চক্রবর্তী,লোকমান হাকিম,মোঃ এরশাদ,মোহাম্মদ মিজান,মোঃ আসমান,সোহেল তানভীর। ফুটন্ত কিশোর সংঘের পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন,অর্থ সম্পাদক আনাস, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক ইমন,সহ-দপ্তর সম্পাদক আসিফ,প্রচার সম্পাদক মোঃ সোহেল,সহ প্রচার সম্পাদক মোঃ রাসেল,সাংস্কৃতিক সম্পাদক ছোটন মহাজন,কার্যনির্বাহী সদস্য জাবেদ, ফরহাদ, শামীম,আনাস ইবনে আলী, লিংকন,আজাদ হোসেন, রবিউল, ইফতেখার মুন্না,সদস্য রিমন,সোহান, সিয়াম, সিহাব, ইলহাম,তাসমি সহ প্রমুখ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত