উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলবাহী চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
বর্তমানে জাহাজগুলো বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে এবং এগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।
বন্দরে নোঙর করা জাহাজ গুলোর মধ্যে রয়েছে ভারত থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস চ্যালেঞ্জার’, মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’, নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’।
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসব জ্বালানি পণ্য দ্রুত খালাসের প্রক্রিয়া চলছে বলে বন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।


