চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে মো. রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণ পাহাড়তলী এলাকার খিল্লাপাড়া ও নাথপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
দণ্ডিত মো. রুবেল উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদ এলাকার ৩ নম্বর বাজার সংলগ্ন ফয়েজুর রহমানের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান বলেন, পরিবেশ ও প্রাকৃতিক জলাধার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


