back to top
শুক্রবার, মে ২৯, ২০২৬
Single Page Top Banner

ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত তানিশা রাহাত্তারপুল এলাকার ফুলগলি শাহ আমানত হাউসিং সোসাইটির বাসিন্দা। তার পিতার নাম আবু তালেব। গাড়ি চালাচ্ছিলেন প্রবাসী সাইদুল (২২)। নিহত তরুণীর পরিবারের দাবী এটি পরিকল্পিত হত্যা।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত