back to top
শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Single Page Top Banner

আবাসিক ভবনে ৩০ হাজার লিটার তেল মজুত: লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীর একটি আবাসিক ভবনের মধ্যে মজুত করা আলম এন্টারপ্রাইজের প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল পাওয়া গেছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর অভিযানে।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুত, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার আগেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুত এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

শুক্রবার (১০ এপ্রিল) এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

তিনি জানান, হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে উপজেলা প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ ভোজ্যতেলের মজুতরোধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আলম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ এবং মজুত ভোজ্যতেল বিক্রির আগপর্যন্ত নতুন মজুত না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত