back to top
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ৬৮ হাজার টন ডিজেলবাহী জাহাজ

চট্টগ্রাম ব্যুরো:

দেশের জ্বালানি চাহিদা মেটাতে বড় আকারে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর অংশ হিসেবে প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে ভিড়ে এবং পরবর্তীতে সেগুলো থেকে জ্বালানি খালাসের প্রস্তুতি শুরু হয়। বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী ‘লুসিয়া সোলিস’ প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল বহন করে বিকেলে বন্দরে পৌঁছায়। জাহাজটি বুধবার পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে।

অন্যদিকে ডেনমার্কের পতাকাবাহী ‘টর্ম দামিনি’ প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে রাতে বহির্নোঙরে পৌঁছায়। বর্তমানে জাহাজটি থেকে লাইটারিং প্রক্রিয়ার মাধ্যমে ছোট জাহাজে তেল স্থানান্তর করা হচ্ছে।

জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি জাহাজ থেকে সম্পূর্ণ তেল খালাস করতে প্রায় দুই দিন সময় লাগতে পারে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তেল খালাসের কাজ শেষ হবে এবং তা দ্রুত দেশের বিভিন্ন ডিপোতে সরবরাহ করা সম্ভব হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত