back to top
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Single Page Top Banner

৪১৯ হজযাত্রী নিয়ে রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

ডেস্ক নিউজ:

আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে মক্কার উদ্দেশে বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ত্যাগ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আশকোনা হজ ক্যাম্পে আল্লাহর ঘরের মেহমানরা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন। শনিবার হজ যাত্রার প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট সাড়ে ৭৮ হাজার মুসল্লি হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর হজ যাত্রীদের যাতায়াতে মোট ২০৭টি ফ্লাইট পরিচালনা করা হবে। ২১ মে সর্বশেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত