back to top
সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Single Page Top Banner

আবার দাম বাড়ল এলপি গ্যাসের, ১২ কেজিতে খরচ পড়বে ১,৯৪০ টাকা

ডেস্ক নিউজ:

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, এ মাসের শুরুতেই এলপিজির মূল্য ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে এক মাসেই পরপর দুইবার দাম বাড়ল এলপি গ্যাসের।
রবিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, আজ সন্ধ্যা থেকেই এই দাম কার্যকর হবে। শুধু এলপিজি নয়, বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

এক মাসে দুইবার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বলছে, এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেড্রারের প্রিমিয়াম চার্জ এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত