back to top
সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Single Page Top Banner

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মোহরা ওয়ার্ড বিএনপি’র বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর মোহরা ৫ নং ওয়ার্ড বিএনপি’র এ,বি ও সি ইউনিটের উদ্যোগে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ৫ নং মোহরা ওয়ার্ডের এ ইউনিট বিএনপির সভাপতি মোঃ ইকবালের সভাপতিত্বে বি ইউনিট সাংগঠনিক সম্পাদক মোরশেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বি ইউনিট সভাপতি আনিস, সি ইউনিট সভাপতি জসিম, বি ইউনিট সাধারণ সম্পাদক মজিবুলহক রিপন, এ ইউনিট সাধারণ সম্পাদক আকতার, সি ইউনিট সাধারণ সম্পাদক মোঃ কামাল সহ ৩টি ইউনিটের ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ এলাকার সাধারণ জনসাধারণ। এ সময় বক্তারা বলেন চান্দগাঁও ও মোহরা এলাকায় কোনো রকম চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী চলবে না এবং চলতে দেওয়া হবে না। মিছিলটি কালুরঘাট থেকে জেটি রোড হয়ে মৌলভীবাজার কামাল বাজার কাজীরহাট ও কাপ্তাই রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত