back to top
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Single Page Top Banner

বঙ্গবন্ধু ল’ টেম্পল, উদ্যোগে এলএল.বি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রামে বঙ্গবন্ধু ল’ টেম্পল,-এর উদ্যোগে এলএল.বি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রঙিন বেলুন ও সাজসজ্জায় সজ্জিত আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্টজনেরা।

সোমবার (২০ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং বঙ্গবন্ধু ল ’ টেম্পল পরিচালনা পরিষদের সভাপতি ডক্টর মঈন উদ্দিন আহমদ। তিনি তাঁর বক্তব্যে নতুন শিক্ষার্থীদের আইন পেশার গুরুত্ব এবং নিষ্ঠার সাথে পড়াশোনা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আব্দুল আজিজ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সরকারি আইন কর্মকর্তা, মহানগর দায়রাজজ, চট্টগ্রাম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের আইন পেশায় সততা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জহুরুল হাসান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বঙ্গবন্ধু ল’ টেম্পল, চট্টগ্রাম। এছাড়াও শিক্ষকবৃন্দ ও সম্মানিত অতিথিরা নবীনদের শুভেচ্ছা জানিয়ে তাদের সফল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানটি সফল করতে বিশেষ সহযোগিতা প্রদান করেন শিক্ষার্থী মাসুম চৌধুরী, ফখরুল ইসলাম, মাঈন উদ্দিন, মো: মঞ্জু, ফরহাদ সিকদার, ইসমাইল হোসেন, মো: সাইফ, মো: জামাল, রিকি দাশ, রুনা আক্তার, জেরিন, সাবরিনা মোস্তফা শরিফ, আয়শা, মো: জাবেদ, অপু আহমেদ, মো: ইকবালসহ আরও অনেকে।

উৎসবমুখর এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের মাঝে একাত্মতা ও প্রেরণার সেতুবন্ধন গড়ে ওঠে। অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সমাপ্তি ঘোষণা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত