back to top
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Single Page Top Banner

সীতাকুণ্ডে সরকারি চাল মজুত করে বিক্রি: ৫৭৮ টন চাল জব্দ

চট্টগ্রাম ব্যুরো:

সীতাকুণ্ডের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৩ মে) উপজেলার কদমরসুলপুর এলাকায় সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে টিম।

অভিযানে আব্দুল আজিজ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তিনি জোরারগঞ্জ থানার বামুন সুন্দর দারোগাহাট এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এলাকার কয়েকজন অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সরকারি চাল অবৈধভাবে মজুত করে এবং ভিন্ন মোড়কে বাজারজাত করছে।

পরে অভিযানে একটি প্রতিষ্ঠান থেকে ৫৭৮.৬০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ সময় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় আব্দুল আজিজ (২৮) নামে এক জনকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত