back to top
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Single Page Top Banner

কদম মোবারক এতিমখানা কার্যকরী পরিষদের তত্ত্বাবধানে মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর কদম মোবারক মুসলিম এতিমখানা কার্যকরী পরিষদের তত্ত্বাবধানে ও কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব শাহ আলমের সৌজন্যে খতমে কোরআন, খতমে ইউনুস, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ গত সোমবার বাদ‌ মাগরিব কদম মোবারক শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল পরিচালনা করেন কদম মোবারক মুসলিম হেফজখানার প্রধান শিক্ষক হাফেজ মোঃ সেলিম উদ্দীন। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এতিমখানা পরিচালনা পর্ষদের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম আজাদ, কদম মোবারক মুসলিম এতিমখানার অর্থ সম্পাদক মানবিক সংগঠক ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন আলী নূর, ডোনার সদস্য নুরুল আলম এবং তত্ত্বাবধায়ক আবুল কাশেম সহ মাদ্রাসা এবং স্কুলের শিক্ষকবৃন্দ।

এ সময় কদম মোবারক মুসলিম এতিমখানা প্রতিষ্ঠান লগ্ন হইতে যারা সাহায্য সহযোগিতা করেছেন, বর্তমানেও সাহায্য সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও যাতে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখতে পারেন এজন্য দোয়া কামনা হয়। এছাড়া আজীবন সদস্য, কার্যকরী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সুস্থতা ও ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দোয়া করা হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত