মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ মে) সকালে নগরীর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প এলাকায় পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যাঁর জন্ম ইতিহাস পড়ার জন্য নয়, হয়েছিলো ইতিহাস সৃষ্টি করার জন্য। যাঁর জীবন কেবল বেঁচে থাকার জন্য দেশের জন্য বিলিয়ে দেওয়ার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।’ তাঁর সেই কালজয়ী উক্তি আজ বিশেষ করে মনে পড়ে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ও বাস্তবায়ন করার নিরলস পরিশ্রম করতে দেখে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। প্রধান বক্তা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে এর স্থিতিশীলতা অতঃপর আধুনিকতার পথে যাত্রা সবখানেই এই নামটি জড়িয়ে রয়েছে। তাঁর সেই ঐতিহাসিক ‘উই রিভোল্ট’- আজ একটি নতুন বাংলাদেশের সৃষ্টি। তিনি যদি বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে স্বাধীনতা পেতে হয়তো আমাদের আরো দীর্ঘদিন অপেক্ষা করতে হতো।
এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা, সাবেক সদস্য দিদারুর রহমান সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, নগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এমএ রাজ্জাক, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ বাহার, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, হেলাল হোসেন হেলাল, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্যসচিব ফখরুল হাসান চৌধুরী রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু, নগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ ইউসুফ, সদস্য সোহাগ খান, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), খন্দকার মো. রাজিবুল হক বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।


