নগরীর খুলশীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ওয়াসা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: মো. জাহিদুল ইসলাম শিপন (২৭), জোবায়ের আলম (৩০), মোর্শেদ আলম (৩০), মোমিনুল হাসান সাগর (১৯), আব্দুল মজিদ আলী(৫৪), মো. আমিনুল ইসলাম প্রকাশ সাব্বির (৩০)।
এ ব্যাপারে জানতে চাইলে খুলশী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আরিফুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় খুলশী থানাধীন ওয়াসা মোড় অগ্রণী ব্যাংকের সামনে রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, আওয়ামীলীগের অঙ্গসংগঠন ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বেশ কিছু নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেপ্তার করে।


