back to top
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
Single Page Top Banner

ধর্ষণের অভিযোগে একজনকে অবরুদ্ধ করে রেখেছে জনতা

বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো:

বাকলিয়া থানাধীন ১৯ নং ওয়ার্ডের নুর হোসেনচেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত একজনকে আটক করে রেখেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

অভিযুক্ত যুবকের নাম মোঃ মনির বলে জানা যায়। সে স্থানীয় একটি ডেকোরেশনের দোকানে কাজ করার পাশাপাশি অটোরিকশা চালাতো। এলাকার অনেকে তাকে মাদকাসক্ত বলেও জানান।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সন্দেহভাজন ধর্ষককে এলাকাবাসী একটি ভবনে আটক করে রেখেছে। পুলিশ গিয়ে সন্দেহভাজন ধর্ষককে উদ্ধার করতে গেলেও স্থানীয়রা পুলিশকেও উক্ত ভবনে অবরুদ্ধ করে রেখেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা ৭:৩৫ মিনিট পর্যন্ত পুলিশ অবরুদ্ধ অবস্থায় ছিলো বলে জানা যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক রাউন্ড গুলি ছুড়েছে বলে জানান স্থানীয়রা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত