নগরীর ইপিজেড থানা এলাকা থেকে ১৪ মামলার আসামি হামকা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. নুরুল আলম প্রকাশ হামকা নুর আলম (৫১) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর এলাকার সিরাজুল ইসলাম প্রকাশ শফিকুল ইসলামের ছেলে।বুধবার (২০ মে) ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকা থেকে গতকাল হামকা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীসহ দেশের বিভিন্ন থানায় মারামারি, মাদক, ছিনতাই, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি সহ অস্ত্র আইনে ১৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালকে সোপর্দ করা হয়েছে।


