চট্টগ্রামে আইনজীবী সমিতির নির্বাচিনে সংবাদ সংগ্রহের সময় চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান এবং ভিডিও জার্ণালিস্টকে মারধর ও লাঞ্চিতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে টিজেএসি।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও ভিডিও চিত্র ধারণের সময় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন এবং ভিডিও জার্ণালিস্ট অমিত দাশকে মারধর ও লাঞ্চিত করা হয়েছে।
মূলত: নির্বাচনী সংবাদ সংগ্রহে কমিশনের কোন বিধি নিষেধ না থাকলেও ন্যাক্কারজনকভাবে এই ঘটনা ঘটনো হয়েছে।
এসময় আমাদের সহকর্মীর কাছ থেকে ভিডিও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টাও চালানো হয়েছে।
টিভি জার্ণালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছে।
আদালতের মতো একটি পবিত্র অঙ্গণে এধরনের ঘটনা কোনো ভাবেই কাম্য নয়।
নিজেদের নির্বাচন নিয়ে উঠা নানা প্রশ্নের রোষ গনমাধ্যমকর্মীদের উপর তুলে ক্ষোভ মেটানোর এই চেষ্টা অনভিপ্রেত।
এই ঘটনায় যথাযথ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছে টিভি জার্ণালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম।
চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টিসিজেএ।
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে লাইভ সম্প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে ‘চ্যানেল ওয়ান’-এর ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন এবং চিত্রসাংবাদিক ও টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের স্থায়ী সদস্য অমিত দাশের ওপর নির্বাচন কমিশনের সদস্যদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন চট্টগ্রাম (টিসিজেএ)-এর নির্বাহী কমিটি।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও সহিংস আচরণ স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম এবং গণতন্ত্রের জন্য এক মারাত্মক হুমকিস্বরূপ। একটি দায়িত্বশীল সংগঠনের নির্বাচন কমিশনের সদস্যদের কাছ থেকে এমন অপেশাদার ও উগ্র আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
টিসিজেএ নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিদাতা টিসিজেএ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ:
এনামুল হক -সভাপতি,
সঞ্জীব দে বাবু – সহ-সভাপতি, আশরাফুল আলম চৌধুরী – সাধারণ সম্পাদক
বাসু দেব- যুগ্ম সাধারণ সম্পাদক, পারভেজ রহমান অর্থ সম্পাদক, সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, নাজিস উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাইমুন আল মুরাদ দপ্তর সম্পাদক, রবিউল হোসেন টিপু নির্বাহী সদস্য, জহিরুল ইসলাম নির্বাহী সদস্য, মো নাজিম উদ্দিন নির্বাহী সদস্য।


