চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা বালুরটাল এলাকায় ওয়াসার একটি প্রধান পানি সরবরাহ লাইনের লিকেজ দিয়ে ২ মাসের অধিক সময় ধরে অঝোরে ঝরছে পানি।
দীর্ঘদিন ধরে এভাবে পানির অপচয় হতে থাকলেও ওয়াসা কোনোরকম কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় ক্ষোভ। এভাবে হাজার হাজার লিটার পানি নষ্ট হতে থাকলেও গাফলতির কারণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না মনে করছেন একজন স্থানীয় বাসিন্দা।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসা মড-৩ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি এটা মেরামতের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। তবে এটা মেরামতের সময় চট্টগ্রাম শহরের বেশ কয়েকটি এলাকার পানি সরবরাহ ১২ থেকে ১৪ ঘন্টা সাটডাউন রাখতে হবে। তাই সুবিধাজনক সময় নির্ধারণ করেই মেরামতের কাজটি করা হবে। তিনি দ্রুত সময়ে এই কাজটি সম্পন্ন করা হবে বলে আশ্বাস প্রদান করেন।


